
খাদ্যমন্ত্রী বীর সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাদ্রাসাশিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসাশিক্ষার আধুনিকায়নে কাজ করা হচ্ছে। কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় সনদের স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার।
আজ শনিবার দুপুরে নিয়ামতপুরে বাঐচণ্ডী আলিম মাদ্রাসা চত্বরে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের উপকারভোগী সব দলের সব ধর্মের মানুষ। সরকারের বিরোধিতা যারা করে, তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। তাঁদের বীরনিবাস করে দিয়েছে সরকার। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি এবং বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে সবার প্রতি আহ্বান জানান।
বাঐচণ্ডী আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ প্রমুখ।

র্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা বোর্ড। এর মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর মেহেদী হাসান সোহাগ আজ মঙ্গলবার এ তথ্য স্বীকার...
৬ মিনিট আগে
শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার নিন্দা জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গুদামে অবৈধভাবে সার মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।
২৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করে সরকারি বরাদ্দের চাল-গম আত্মসাত করা হয়েছে।
৩৩ মিনিট আগে