কারিগরি ও মাদ্রাসা শিক্ষা

গাজীপুরে হচ্ছে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, মিরসরাইয়ে প্রশিক্ষণ কেন্দ্র
চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি ও গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং মিরসরাইয়ে জাতীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৭ জন শিক্ষক, অথচ পাস করতে পারেনি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসায় ১৭ জন শিক্ষক থাকা সত্ত্বেও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউ পাস করেনি। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও গাফিলতির কারণেই এমন ফল হয়েছে।

এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ শিক্ষার্থী
সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে...

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।












