
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
এর আগে সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন তাঁরা। শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা, বিএনপিপন্থী শিক্ষকদের নির্বাচনে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো, ছাত্রদলের ইসি ভবন ঘেরাও কর্মসূচির কারণে শাবি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন।
সোমবার দিনব্যাপী নানা ঘটনা ও আন্দোলন শেষে রাত ১টায় আন্দোলন সাময়িক স্থগিত করে তাঁরা আন্দোলনস্থল ত্যাগ করেন।
সোমবার বেলা ২টায় হাইকোর্ট মঙ্গলবারের শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। এই সংবাদ ছড়িয়ে পড়ার পরই শিক্ষার্থীরা শাবির প্রধান ফটকে গিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন।
অবরুদ্ধ থাকার পরে মুক্ত হওয়ার বিষয়টি রাত ১টা ২০ মিনিটে নিশ্চিত করেন শাবির প্রোভিসি প্রফেসর ড. সাজেদুল করিম। তিনি জানান, ‘এইমাত্র বাসায় পৌঁছলাম।’ এ ছাড়া আর তিনি কোনো মন্তব্য করেননি।

জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
১০ মিনিট আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
১৮ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শানেরহাট ইউনিয়নের তারবিয়াতুল উম্মাহ্ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে হুমকি, মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানেরই এক নারী সহকারী শিক্ষিকা। এ ঘটনায় সুবিচারের দাবি জানিয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী...
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।
১ ঘণ্টা আগে