
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে প্রশাসন ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে পরে তদন্ত কমিটি প্রাথমিক সুপারিশ প্রকাশ করে।
যেসব প্রশিক্ষক দায়িত্বে অবহেলা করেছেন, তাঁদের অপসারণের পাশাপাশি সব হলে ক্রীড়া প্রশিক্ষক নিয়োগেরও সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘সায়মা হত্যার বিচার চাই’, ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কী করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসন এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।
সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘প্রশাসনের অবহেলার কারণেই আমাদের বোন সায়মা হোসাইন মারা গেছেন। আমরা সেদিন রাতেই তদন্তের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তিন দিনের সময় চেয়েছিল, কিন্তু এখনো প্রতিবেদন দেয়নি। আমরা আশঙ্কা করছি, তারা গড়িমসি করছে। যদি বিলম্ব হয়, রাবির শিক্ষার্থীরা আর চুপ থাকবে না।’
রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে রাকসু নিয়মিত প্রেশার দিচ্ছে, সেটি অব্যাহত থাকবে।’
পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির সুপারিশ প্রকাশ করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমরা প্রত্যক্ষদর্শী, মেডিকেল সেন্টারে দায়িত্বরত ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হয়েছে। এখনো তদন্ত চূড়ান্ত হয়নি। নতুন যেসব তথ্য আসছে, সেগুলো বিবেচনায় নিয়ে শিগগির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
উপ-উপাচার্য বলেন, ‘যেসব প্রশিক্ষক দায়িত্বে অবহেলা করেছেন, তাঁদের অপসারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সব হলে ক্রীড়া প্রশিক্ষক নিয়োগেরও সুপারিশ দেওয়া হয়েছে। দায়িত্বে উদাসীনতা যেখানে দেখা গেছে, তার সম্ভাব্য সমাধান আমরা সুপারিশে অন্তর্ভুক্ত করেছি।’
সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদসহ কমিটির সদস্য ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়মা হোসাইন।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৩ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৪ ঘণ্টা আগে