
বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন এক সিঙ্গাপুর প্রবাসী। আজ শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তাঁরা। এই দম্পতিকে এক নজর দেখতে এ সময় ঈদগাহ মাঠে শত শত নারী-পুরুষ ভিড় করেন।
সিঙ্গাপুর প্রবাসী রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। আর তাঁর স্ত্রী জানু ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক। পেশায় তিনি ব্যাংকার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ওই নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। এরপর সেখানেই বিয়ে করেন।
তাঁদের আগমন উপলক্ষে আগামীকাল রোববার নিজ বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ দেশে ফেরার খবরে তাঁদের দেখতে এলাকার মানুষ ঈদগাহ মাঠে ভিড় করেন। এ সময় হেলিকপ্টার থেকে রেজাউল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে মাঠে নামলে স্থানীয়রা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রবাসী রেজাউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। এ জন্য ভালো লাগছে।’
রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাউল ছোট থাকতেই ওর বাবা মারা যায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে, এ খবরে এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে।’

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ১২ মার্চ থেকে হাম-রুবেলা প্রতিরোধে ব্যবহৃত এমআর টিকার কোনো সরবরাহ নেই। এ ছাড়া পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং নিউমোকক্কাল নিউমোনিয়া প্রতিরোধী টিকার (পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও ওপিভি) মজুত চলতি বছরের
৫ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ নামক ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামরুল হাসানের বিরুদ্ধে ১০ কোটি টাকার সম্পদের তথ্য গোপন এবং দুর্নীতির মাধ্যমে ১৭ কোটি ৬২ লাখ টাকা অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
১ ঘণ্টা আগে