
সড়ক দুর্ঘটনায় রাতুলের মৃত্যুর শোক এখনো কাটেনি। স্বজনেরা তখনো হাসপাতালে ছুটছেন রাতুলের ভাই স্বাধীনকে বাঁচানোর আশায়। কিন্তু রাত পেরোতেই এল আরও নির্মম সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বাধীনও। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া মহল্লার একটি পরিবার।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন মোহনপুরের কেশরহাট পৌর এলাকার সাকেয়া মহল্লার রফিজ উদ্দিনের ছেলে কাইয়ুম ইসলাম রাতুল (১৮) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. লিমন (২২)। গুরুতর আহতাবস্থায় রাতুলের বড় ভাই স্বাধীনকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলটিতে চালকসহ তিনজন ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বালুবাহী ট্রাকের নিচে চলে গেলে দুর্ঘটনা ঘটে। প্রথমে দুইজনের মৃত্যু হলেও পরে হাসপাতালে মারা যান স্বাধীন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।
শুক্রবার রাতেই ছোট ছেলে রাতুলের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর থেকেই রফিজ উদ্দিনের বাড়িতে শুরু হয় আহাজারি। পরিবারের কয়েকজন সদস্য তখন হাসপাতালে স্বাধীনের চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলেন। সবাই আশায় ছিলেন, অন্তত একজনকে হয়তো ফিরে পাওয়া যাবে। কিন্তু আজ সকালে স্বাধীনের মৃত্যুসংবাদ পৌঁছালে সেই আশাও শেষ হয়ে যায়। এক রাতের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা-মা। সাকেয়া মহল্লায় নেমে এসেছে গভীর শোক। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহতদের স্বজনেরা জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে হাসপাতাল থেকে দুই ভাইয়ের মরদেহ বাড়িতে নেওয়া হয়। পরে এক সঙ্গে তাঁদের জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রাতুলের বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য
১৩ মিনিট আগে
রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গ্রেপ্তার পেশাদার মাদক কারবারি কামাল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
১৭ মিনিট আগে
মোবাইলে গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আক্তার হোসেন খান। তাঁর নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের মাঝে ফুটবল
১৮ মিনিট আগে
গোপালগঞ্জে একটি বিদ্যালয়ে এক ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি তার পরিবারের। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন নির্যাতনের ঘটনার তিন দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে