রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চণ্ডীপুর গ্রামের হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে এবং আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী বিধান দাস (৫৫) ও রকেনা বেগম (৯০) নিহত হন। শরিফুল ইসলাম লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা। বিধান দাস লালপুর ইউনিয়নের বধূপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে এবং রকেনা বেগম আড়বাব ইউনিয়নের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
দুর্ঘটনায় আহত হয়েছেন শাহাজান আলী (৩৫) ও সীমা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, সকালে এলাকায় ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে গাড়িচালকেরা একে অপরকে ঠিকভাবে দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও ভটভটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে পাকা-কাঁচা আম। চলছে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাষি ও ব্যবসায়ীদের পদচারণে মুখর দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহার। তবে এই ব্যস্ততার মাঝেও চাষিদের মুখে নেই স্বস্তির হাসি।
১৪ মিনিট আগে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম জারা আক্তার ইশা (৪ বছর ৬ মাস)। সে গাজীপুর সদর উপজেলার সালনা জুলারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. রাশেদুল ইসলাম পাপন এবং মা মোছা. পিঙ্কি বেগম।
৩১ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৭) ওই গ্রামের আবু হাসনাতের ছেলে।
৩৩ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে (১২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আহাদ আলী নামে এক কবিরাজের বিরুদ্ধে। বিষয়টি বিএনপি নেতা-কর্মীরা ৩০ হাজার টাকায় মীমাংসার কথা বললেও নিজেরাই সেই টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
৪১ মিনিট আগে