নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা তোলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে বেতন-ভাতা বাবদ ১ কোটি ২৬ লাখ টাকা আয় করেছি। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ হয়েছে। এই টাকা যেকোন মূল্যে তুলব। এতে যদি কোনো অনিয়মও হয় তাও করব।’
নাটোরের লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ গত মঙ্গলবার তাঁর বক্তব্যে একথা বলেন। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বক্তব্যের এই অংশ ভাইরাল হয়। বক্তব্যের সময় তাঁর পাশে ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
একজন সংসদ সদস্যের এমন বক্তব্যে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।
আবুল কালাম আজাদ নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
আবুল কালাম আজাদ বলেন, ‘আমার বিগত ৫ বছরের (বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে) বেতন ভাতার ১ কোটি ২৬ লাখ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না আর ভবিষ্যতেও থাকবে না। তবে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে (দ্বাদশ সংসদ নির্বাচনে), যা আমি তুলব। এটা আমি তুলব, যেভাবেই হোক। এটুকু অন্যায় করব, আর করব না।’
এমপি কালাম আরও বলেন, ‘সে সময় (দশম জাতীয় সংসদে এমপি থাকাকালীন) আমার একটি টাকাও খরচ হয়নি। ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছি ২৭ লাখ টাকা দিয়ে। ইচ্ছা করলে আমি এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম। কিন্তু আমার যেহেতু টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা আমি তুলে নেবো। নিয়ে আর কিছু করব না। খালি এই ১ কোটি ২৬ লাখ টাকা তুলব।’
মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্যের এমন বক্তব্যের ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বক্তব্য দিয়েছেন এমপি, তাকে জিজ্ঞাসা করেন।’ একটি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন রেখে দেন ইউএনও।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, ‘আবুল কালাম আজাদ একজন জনপ্রিয় নেতা, যা তিনি স্বতন্ত্র নির্বাচন করে প্রমাণ করেছেন। একটি মহল তার বক্তব্য খণ্ডিত করে প্রচার চালিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে।’
সংসদ সদস্য আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বক্তব্য পুরোটা আসেনি। আগে ও পরে আরও কথা আছে। সেদিন (২৬ মার্চ) মুক্তিযোদ্ধারা আমার কাছে বিভিন্ন দাবি পেশ করে। আমি তাদের জানাই, প্রয়োজনে আমার বরাদ্দ থেকে আমি তাদের প্রয়োজন মেটাব। দরকার হলে ইউএনও সাহায্য করবেন, তাও আমার বরাদ্দ থেকেই। আমি তো আর নিজের ঘর থেকে টাকা দেব না-এই কথাগুলোর পর আমি গাড়ি কেনার কথা বলেছি যার প্রসঙ্গক্রমে এসেছে দশম জাতীয় সংসদে আমার টাকার কথা। ১ কোটি ২৬ লাখ টাকার বিষয়টি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।’
দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন সংসদ সদস্য যদি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অনিয়ম দুর্নীতি করার ঘোষণা দেন, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। সংসদ সদস্যের এমন বক্তব্যে তাঁর সহকারী এবং দলীয় নেতা কর্মীরা দুর্নীতি করতে উৎসাহিত হবেন। এমপি যদি ১ কোটি টাকা দুর্নীতি করতে চান তাহলে তাঁর সহযোগীরা আরও কয়েক কোটি টাকা দুর্নীতি করে এমপিকে সেই টাকা তুলে দেবেন। এটা একদিকে যেমন পরিষ্কারভাবে শপথ লঙ্ঘন, অন্যদিকে নির্বাচনী বিধিরও লঙ্ঘন। নির্বাচনী ব্যয় অনুযায়ী একজন সংসদ সদস্য ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করতে পারেন না। সংসদ সদস্য জেনে শুনেই এমন কথা বলেছেন যা তিনি বলতে পারেন না।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে