বহু চেষ্টা করেও যারা টেকসই আবাস গড়ে তুলতে পারে না, তাদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় এসব মানুষকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ! তবে এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে নওগাঁর বদলগাছী উপজেলার ৮০টি পরিবারের। মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার নোহেলা কাস্ট গাড়ি এলাকায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসনের কাছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পে নির্মিত বাড়িগুলো হস্তান্তর করেন ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান জন্য গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। সে লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউস নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায়, সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে নোহেলা কাস্ট গাড়ি এলাকায় ৫ ইউনিট বিশিষ্ট ১৬টি সিআইসিট ব্যারাক হাউস নির্মাণ শেষে হস্তান্তর করে।
এ নবনির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, সেনাবাহিনীর নির্মাণ করা বাড়িগুলো হস্তান্তর করেছেন তারা। সেখানে ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন ভূমিহীনদের কাছে বাড়িগুলো হস্তান্তর করা হবে এবং সেই সঙ্গে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৩৩ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
১ ঘণ্টা আগে