
নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম রমজান, রবিউল ইসলাম ও দেলোয়ার হোসেন পাশা। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে এসব ফল ঘোষণা করেন প্রথম ধাপের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম ও আনিসুর রহমান।
নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজান। তিনি ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম পেয়েছে ৩১ হাজার ৮৫৩ ভোট। তিনি ২ হাজার ৯৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
শরিফুল ইসলাম রমজান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিয়াজুল ইসলাম মাসুম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নাটোর সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. শরিফুর রহমান সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার কাজল নির্বাচিত হয়েছেন।
সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনিছুর রহমান লিখন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হক রোজী নির্বাচিত হয়েছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন দেলোয়ার হোসেন পাশা।
নলডাঙ্গা উপজেলা নির্বাচনে প্রকৌশলী রবিউল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম। তবে নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাত সাড়ে ১২টা পর্যন্ত কারও নাম ঘোষণা করেননি তিনি।
এর আগে বুধবার সকালে নাটোরের তিন উপজেলায় ৩০২ ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে