
জয়পুরহাটের আক্কেলপুরে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় কিছু দর্শক চেয়ার, মঞ্চসহ যন্ত্রাংশ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলাবাসীর ব্যানারে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিম। সংবর্ধনা শেষে সন্ধ্যার পর দেশের বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে ‘বাগধারা’ ব্যান্ড রাত সাড়ে ১০টায় পরিবেশনা করবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করায় ক্ষুব্ধ দর্শকেরা বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার ও মঞ্চের যন্ত্রাংশ ভাঙচুর করে।

মণ্ডল ডেকোরেটরের মালিক আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় আমার সাড়ে ৪০০ চেয়ারসহ সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) বলেন, ‘কৃতী সংবর্ধনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি ছোট ভুল-বোঝাবুঝির কারণে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠান পরিচালনার প্রধান নয়ন হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত কিছু দর্শক ভাঙচুরে লিপ্ত হন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু উত্তেজিত লোকজন চেয়ার ভাঙচুর করেছে। এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
২ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৬ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৯ মিনিট আগে