
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর আমলি আদালতে কাজী কেরামত আলীর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট কাজী কেরামত আলী, তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়।
রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
মামলায় অভিযোগ রয়েছে, সাবেক এমপি কেরামত আলীর নির্দেশে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা ও গুলি চালানো হয়। এ সময় অনেক আন্দোলনকারী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক জানান, মামলার ২ নম্বর আসামি কাজী কেরামত আলী হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত। আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, কাজী কেরামত আলী ছয়বার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এক সময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
১৪ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
১৪ মিনিট আগে
আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৩৪ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৪৩ মিনিট আগে