
রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রাজবাড়ী পাসপোর্ট কার্যালয়ের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম তাফসিরুল ইসলাম (১৪)। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ফরিয়াগ্রামের সাদ্দাম হোসেনের ছেলে এবং আলাদিপুর বেদেপল্লির বাসিন্দা।
নিহত ওই কিশোরের চাচা মো. জাকিরুল ইসলাম বলেন, ‘আমরা বেদে সম্প্রদায়ের মানুষ বেশ কিছুদিন হলো রাজবাড়ীর আলাদিপুর এলাকায় এসেছি। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন করি। আমার ভাতিজা তাফসিরুল ঈদের জন্য একটি প্যান্ট কিনেছিল। সেটা একটু বড় হওয়ায় ইফতারের পর সাইকেল চালিয়ে আলাদিপুর বাজারে দরজির দোকানে এসেছিল ঠিক করতে। ফেরার পথে পেছন থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।’
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৪ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১২ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে