রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহিন্দ্রচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর মণ্ডল (৭০) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালমারা গ্রামের মৃত গণি মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কৃষক লুৎফর মণ্ডল পেঁয়াজের চারা বিক্রি করতে বাড়ি থেকে ভ্যানে করে বালিয়াকান্দি উপজেলার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে একই দিক থেকে আসা একটি মাহিন্দ্র ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যানচালক নাদের শেখ ও যাত্রী কৃষক লুৎফর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ কৃষক লুৎফরকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক নাদের শেখ হাসপাতালে চিকিৎসাধীন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রব তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় লুৎফর নামে এক কৃষক নিহত হয়েছেন। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
১ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
২ ঘণ্টা আগে