
রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যা করে তাঁর যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জুন) ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদী থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চালকের নাম আসলাম প্রামাণিক (৪২)। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ফেনু প্রামাণিকের ছেলে।
নিহতের বড় ভাই শাহজাহান প্রামাণিক বলেন, ‘মঙ্গলবার সকালে আসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বুধবার ভোরে খবর পাই চন্দনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটি আমার ভাইয়ের।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তদন্ত চলছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে