
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ৫ জুন সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯ নম্বরের বাসটি র্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। পরে বিআরটিএর তথ্য যাচাই করে দেখা যায়, বাসটির ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ ও রুট পারমিটের মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও বাসটি যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বাসটির রেজিস্ট্রেশন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
২১ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৮ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে