
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। ফলে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে নৌপথে চলাচলকারী সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলে, সেগুলোকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।
৩ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে। সব শিশুকে বাড়ি থেকে এনে হামের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতা-কর্মীদের উদ্যোগ নিতে হবে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা একটি চামড়া পোড়ানোর কারখানার বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলা কারখানাটির ধোঁয়ায় শিশু ও বয়স্করা নানা স্বাস্থ্য সমস্যায় পড়ছেন। কারখানাটি বন্ধের দাবিতে...
২২ মিনিট আগে
ভোলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর অবশেষে বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আমজাদ হোসেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
৩০ মিনিট আগে