
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় মারা যায় প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রোববার মারা যান শিশুটির মা জয়ন্তী মণ্ডল (৩৩)। জয়ন্তী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী।
গতকাল সোমবার রাতে বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে জয়ন্তী মণ্ডলের ভাইয়ের ছেলে বিপুল বলেন, ‘সমির মণ্ডল স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। গত বুধবার জ্বরে আক্রান্ত হন জয়ন্তী ও প্রতিভা। তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার সকালে প্রতিভা মারা যায়। এক দিন পর গতকাল সোমবার সন্ধ্যায় জয়ন্তী মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
১ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
২ ঘণ্টা আগে