
‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক ‘আজকের পত্রিকা’র রাজবাড়ীর পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন। রাজবাড়ী জেলার সাংবাদিকদের সম্মান জানাতে প্রথমবারের মতো রাজবাড়ী সার্কেল নামে জনপ্রিয় একটি সংগঠন আয়োজন করেছিল ‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২।’
রাজবাড়ী সার্কেলের ক্রিয়েটিভ এ্যাডভাইজারদের সমন্বয়ে ও দেশবরেণ্য সাংবাদিকদের বিচার-বিশ্লেষণে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া এই দুইটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের ভিত্তিতে ৬ জন সংবাদকর্মীকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে সম্মাননা হিসাবে সেরাদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ ছাড়া যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের সকলের জন্য ছিল বিশেষ শুভেচ্ছা উপহার।
শামীম হোসেন পাংশা প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন—জাহাঙ্গীর হোসেন (কালের কণ্ঠ ও ইটিভি), এম রাশেদুল হক (প্রথম আলো), দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), মো. আশিকুর রহমান (জিটিভি) ও মো. সোহেল মিয়া (বার্তা ২৪)।

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৮ মিনিট আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৩৮ মিনিট আগে
চরম আবাসন সংকটে পড়েছে দেশের উত্তরাঞ্চলের প্রায় সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আবাসন সুবিধা ১০ শতাংশের নিচে। ফলে হাজার হাজার শিক্ষার্থী মেস বা ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন।
১ ঘণ্টা আগে
অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে