Ajker Patrika

রাজবাড়ীতে জামিনে মুক্তির পর ১৩ মামলার আসামিকে গুলি করে হত্যা

রাজবাড়ী সংবাদদাতা
রাজবাড়ীতে জামিনে মুক্তির পর ১৩ মামলার আসামিকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় পিয়ারুলকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অনিক কুমার মণ্ডল বলেন, ‘রাত ৮টার দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। ইসিজি করার পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

পুলিশ জানায়, পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন শুক্রবার রাতে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত