পদ্মা রেল সংযোগ প্রকল্প চালু হলেও পূর্ণাঙ্গ সেবা ছয় মাস পরেও চালু করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এ রুটে নতুন জোড়া কমিউটার ট্রেন আনতে যাচ্ছে রেলওয়ে। ঢাকা-ভাঙ্গা ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন দুই জোড়া ট্রেন চলবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের জেনারেল পশ্চিম এর পক্ষ থেকে সহকারী চিফ অপারেটিং সুপারিটেনডেন্ট মো. আব্দুল আওয়াল সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করার জন্য মতামত পেশ করা হলো। এর মধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেস। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে চন্দনা এক্সপ্রেস।
ট্রেনটিতে ২৪টি প্রথম শ্রেণির, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। উভয়পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
এই বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেল কর্মকর্তা (পাকসী) শাহ সুফী নুর মুহাম্মদ জানিয়েছেন, রেলওয়ের উর্দ্ধতন কার্যলয় থেকে এ রুটের প্রস্তাব দেওয়া পশ্চিমাঞ্চল থেকে চিঠি পাঠিয়েছে।
কবে চালু হচ্ছে এ রুটে ট্রেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলওয়ে প্রধান কার্যলয় থেকে বিস্তারিত বলতে পারবে।
পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, প্রস্তাবনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় পাশ করলে চলাচল করবে।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
১ ঘণ্টা আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
২ ঘণ্টা আগে