
রাজবাড়ীতে শোয়ার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই নারীর নাম সালমা খাতুন (২৮)। তিনি ওই গ্রামের প্রবাসী আজাদের স্ত্রী।
স্থানীয়দের বরাতে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঈদের দিন রাতে দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যায় সালমা। সকালে তাঁর শাশুড়ি ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখতে পান বিছানার ওপর সালমার গলায় ওড়না প্যাঁচানো মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৩ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১২ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে