
নেছারাবাদ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিকগুলো বর্তমানে নানা সংকটে ধুঁকছে। জরাজীর্ণ ভবন, চাহিদার তুলনায় ওষুধের অপ্রতুল সরবরাহ, স্বাস্থ্যসম্মত টয়লেট ও সুপেয় পানির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে পল্লি অঞ্চলের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে। কোথাও সুপেয় পানির ব্যবস্থা নেই, আবার কোথাও স্বাস্থ্যসম্মত টয়লেট অচল অবস্থায় রয়েছে। অনেক ক্লিনিকে ওষুধ সংরক্ষণের উপযুক্ত পরিবেশও নেই। বর্ষা মৌসুমে এসব ক্লিনিকে বসে স্বাস্থ্যসেবা প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে রোগীদের মধ্যে অনাস্থা তৈরি হওয়ায় ক্লিনিকমুখী মানুষের সংখ্যা কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শেহাংগল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শিল্পী দাস জানান, তাদের ক্লিনিকের ছাদ চুঁইয়ে পানি পড়ে এবং চারপাশের ঝোপঝাড়ে মশার উপদ্রব বেড়েছে। পলিথিন দিয়ে ছাদ ঢেকে কোনোমতে কার্যক্রম চালাতে হচ্ছে। তিনি বলেন,`আগে ২০ থেকে ২২ ধরনের ওষুধ দেওয়া হতো এবং প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী সেবা নিতে আসতেন। বর্তমানে ওষুধ সংকটের কারণে রোগীর সংখ্যা কমে ৮ থেকে ১০ জনে নেমে এসেছে। অনেক রোগীকে শুধু প্যারাসিটামল ও ওরস্যালাইন দিয়েই ফিরিয়ে দিতে হচ্ছে।'
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নেছারাবাদের ১০টি ইউনিয়নে মোট ৩০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে বলদিয়ায় ৪টি, দৈহারীতে ৩টি, সারেংকাঠিতে ২টি, গুয়ারেখায় ২টি, সুটিয়াকাঠিতে ৪টি, সোহাগদলে ৫টি, আটঘর-কুড়িয়ানায় ৩টি, সমুদয়কাঠিতে ২টি, সদর ইউনিয়নে ২টি এবং জলাবাড়ীতে ৩টি ক্লিনিক রয়েছে।
সুটিয়াকাঠি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শারমিন বেগম বলেন, ক্লিনিক থেকে ২৭ ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও বর্তমানে কয়েক ধরনের ওষুধ দিতেই হিমশিম খেতে হচ্ছে। চাহিদার তুলনায় ওষুধ সরবরাহ অত্যন্ত কম।
জলাবাড়ী কামারকাঠি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোসা. মুর্শিদা বেগম জানান, ক্লিনিক ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। টয়লেট ব্যবহার অনুপযোগী, নলকূপে পানি নেই এবং বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে পানি পড়ে। আগে ২২ ধরনের ওষুধ দেওয়া হলেও বর্তমানে সংকটের কারণে রোগীর সংখ্যাও কমে গেছে।
জানা গেছে, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১৯৯৯ সালে সারা দেশে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম চালু করা হয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টিকাদানসহ বিভিন্ন সেবা দেওয়ার কথা থাকলেও অবহেলা ও অবকাঠামোগত সংকটে সেই উদ্দেশ্য অনেকাংশে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকের ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা পৃথক দপ্তরের আওতায় পরিচালিত হয়। বর্তমানে কিছু ওষুধের সংকট রয়েছে এবং কয়েকটি ক্লিনিক ভবনে অবকাঠামোগত সমস্যা দেখা দিয়েছে। বিষয়গুলো ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
৫ মিনিট আগে
দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা বাড়ছে। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি) প্ল্যাটফর্মে গত ২১ মাসে পাওয়া ৮০টি অভিযোগের মধ্যে ৫৫টিই নারীদের। এসব অভিযোগের মধ্যে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম...
২৯ মিনিট আগে
বরিশাল নগরীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমিনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
৩৪ মিনিট আগে
কুমিল্লায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঠিক এর পরপরই দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এই অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বিল্লাল হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৪০ মিনিট আগে