
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. আরিফুল ইসলাম (২২)। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় ছোরা, একটি স্ক্রু ড্রাইভার ও নেশা সেবনের একটি ড্যান্ডি উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাঁকে গ্রাম পুলিশ মো. মুকুল মিয়ার কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বলদিয়া ইউনিয়নের মধ্য বিন্না গ্রামের মো. সুমন হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে তিনি পার্শ্ববর্তী জিলবাড়ী গ্রামে মো. চান্দু মিয়ার করাতকলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় চান্দু মিয়া তাঁর পরিচয় জানতে চাইলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছোরা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করেন।
চান্দু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ছোরা, স্ক্রু ড্রাইভার ও নেশা সেবনের ড্যান্ডি (গাম) উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন গ্রাম পুলিশের মাধ্যমে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় শিক্ষক মো. এনামুল হক রতন বলেন, অভিযুক্ত যুবক মূলত ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
গ্রাম পুলিশ মো. মুকুল মিয়া জানান, দেশীয় অস্ত্রসহ যুবককে গ্রামবাসী আটক করে তাঁর কাছে হস্তান্তর করেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আটক যুবককে থানায় নেওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার সাথে দাড়িঁপাল্লা প্রতীকে ৮৪ হাজার ৫৩৮ ভোট নিয়ে হেরেছেন জামায়াত নেতা এডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২ ঘণ্টা আগে
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
২ ঘণ্টা আগে