
চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে সদ্য ঘোষিত উপজেলা শাখার আহ্বায়ক কমিটির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনি’, ‘মিরসরাইয়ের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘বীর চট্টলার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অংশগ্রহণকারীদের পরিচয় ও ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৩ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৩০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে