
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের কাছ থেকে জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া যুবকের নাম কবির জমাদ্দার (২৮)। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য।
এ ঘটনার পরপরই পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন নাছির ও নজরুল ইসলাম। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার মেদিরাবাদে উত্তর শিয়ালকাঠি গ্রামের নাছির হাওলাদার নামের এক ব্যক্তির নেতৃত্বে বিরোধীয় জমি থেকে গাছ কাটা হচ্ছিল। এ ঘটনায় মোরশেদা আক্তার নামের এক নারী জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নাছিরকে গাছ কাটতে নিষেধ করে। কিন্তু কথা না শুনে গাছ কাটার কারণে পুলিশ নাছিরকে আটকের চেষ্টা করে। এ সময় ছাত্রদল নেতা কবির জমাদ্দারের সহায়তায় নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে পুলিশ কবিরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে তাঁর ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন। তাঁরা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেন। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নাছির ও নজরুলকে আটক করে থানায় নেয়।
ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হবে।

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে...
২ ঘণ্টা আগে
ছুটির দিনে শিক্ষার্থীদের স্কুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে। আজ শুক্রবার সকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে
২ ঘণ্টা আগে