গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমার বাবলু (৫৭) ওই গ্রামের প্রয়াত সন্তোষ কুমারের ছেলে।
উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক জানান, প্রদীপ কুমার বাবলু ইউনিয়ন বিএনপির সদস্য।
ছাপরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, ঘটনার সময় প্রদীপ কুমার বাবলু নিজের বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দারিয়াপুর বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রামকে আধুনিক ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। সিপিডিএলের আয়োজনে মতবিনিময় সভায় নগর উন্নয়ন, বিনিয়োগ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং ল্যান্ডমার্ক প্রকল্পের প্রয়োজনীয়তা উঠে আসে।
৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে নালিতাবাড়ীর এক ছাত্রের সনদপত্র, পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। এসব নথির বিনিময়ে দুই লাখ টাকা দাবি করেছে চোর চক্র।
১৪ মিনিট আগে
ঢাকা ক্লাব লিমিটেডের সাবেক এক কর্মচারীর পাওনা টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ক্লাবটির সভাপতিসহ শীর্ষ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে ক্লাবের সাবেক কর্মচারী আশিক মোল্লা বাদী হয়ে মামলাটি...
১৭ মিনিট আগে