
পিরোজপুর জেলার নেছারাবাদে নিখোঁজ হওয়ার এক দিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মো. শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নির্মল ওঝা উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্মল হালদার নেছারাবাদে ওঝা হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে সুদের ব্যবসা করতেন।
নির্মল হালদারের ভাগনে দিলীপ হালদার জানান, গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে তাঁর মামার নিখোঁজ হওয়ার খবর তিনি জানতে পারেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে পানাউল্লাহপুর গ্রামে একটি বাড়ির পাশে তাঁর মামার মরদেহ পড়ে থাকার খবর আসে।
দিলীপ হালদারের দাবি, তাঁর মামার সঙ্গে কারও শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সঙ্গে প্রায় দেড় ভরি সোনার দুটি লকেট পরতেন। এ ছাড়া সব সময় তাঁর কাছে কিছু নগদ টাকাও থাকত।
নির্মল হালদারের প্রতিবেশী সমীরণ রায় জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল স্থানীয় কুড়িয়ানা বাজারে যান। রাত ৮টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোন নম্বরে কল করেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে ওই রাতেই থানায় জিডি করা হয়। সকালে পানাউল্লাহপুর গ্রামে নির্মল হালদারের মরদেহ পাওয়ার খবর পাওয়া যায়।
তিনি বলেন, নির্মল ওঝা মানুষের বিপদ-আপদে টাকা ধার দিতেন। তাঁর গলায় সোনার দুটি লকেট ছিল। নিখোঁজ হওয়ার দিন তাঁর সঙ্গে টাকাও ছিল।
মৃত নির্মল হালদারের গলায় সোনার কোনো লকেট, নগদ অর্থ বা মোবাইল ফোন সেট পাওয়া যায়নি বলে জানান নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার। তিনি বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়।

স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, ‘রাতের অন্ধকারে দুটি ট্রলারে করে আনুমানিক ১৫ জন ডাকাত কালিদাসখালী চরে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে আমার ছেলে স্বপন ব্যাপারীকে গুলি করে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।’
১৫ মিনিট আগে
সকাল থেকে কিছু শিক্ষক-শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করেছেন। মূল ফটকের সামনে জ্বালিয়ে দেওয়া মোটরসাইকেলের অংশবিশেষ এখনো পড়ে রয়েছে। ফটকের সামনে আসবাব ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই এক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
১ ঘণ্টা আগে
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি।
১ ঘণ্টা আগে