
খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহাগনগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আসামি আটকে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। সঙ্গে বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করি। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করি। পরে কার্যালয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অনেক তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।’
জানা গেছে, ইসমাঈল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল গনি ওরফে নাসিমের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে।
এর আগে গত সোমবার বেলা সাড়ে ১১টায় নগরের দৌলতপুরে যুবদল কর্মী রাসুকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

বরগুনার তালতলীতে কোটি টাকার একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জমিটির মালিক দাবিকারী মো. রিপন দফাদার বলেছেন, গতকাল বুধবার দুপুরে রফিকুল তাঁর লোকজন নিয়ে উপজেলা পরিষদের পূর্ব পাশে ওই জমিতে ঘর তৈরি করেছেন।
২ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা জনারধনসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুছাপুর ক্লোজার-সংলগ্ন ছোট ফেনী নদীর পাশে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জানা গেছে, গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাঁদের মধ্যে রঞ্জুয়ারার বেগমের বুকে গুলিবিদ্ধ হন।
২০ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে। তবে দুপুরের পর গাজীপুরের অবশিষ্ট ৮৩৩টি কারখানায় ছুটি হবে। এতে বিকেলে মহাসড়কে আবারও যাত্রীর চাপ ও যানজটের আশঙ্কা...
২২ মিনিট আগে