
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুরু হলো ‘ইস্পাহানি প্রেজেন্টস ইএসডিএম প্রিমিয়ার লিগ (ইপিএল-২৬)’। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নুরুল আমিন, অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা, অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক মো. ফয়সাল, সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরা, সহকারী অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব, সহকারী অধ্যাপক মো. রাশেদুজ্জামান এবং সহকারী অধ্যাপক মোসা. নুসরাত বিনতে নূর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোহসীন হোসেন খান। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি টুর্নামেন্ট চলাকালে সকল অংশগ্রহণকারীকে মিলেমিশে খেলায় অংশ নেওয়া এবং কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের দলগত মনোভাব, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। এই আয়োজনের সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল। তারা নির্ধারিত ১০ ওভারে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ ৩ ওভার বাকি থাকতে ৯৭ রান তুলে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায়।
উল্লেখ্য, এ বছরের প্রিমিয়ার লিগের কো-স্পন্সর হিসেবে রয়েছে ইএসডিএম ক্লাব, অগ্রণী ব্যাংক পিএলসি এবং দেশবন্ধু গ্রুপ।

আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
২২ মিনিট আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৩৭ মিনিট আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
১ ঘণ্টা আগে