
পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন এলাকার একটি কক্ষ থেকে রাসেল হাওলাদার (৪২) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা এবং রাজ্জাক হাওলাদারের ছেলে।
গতকাল সোমবার বিকেলে পতিতালয় এলাকার মনু মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই কক্ষে থাকা নাজমা বেগম জানান, বিকেল ৪টার দিকে রাসেল হাওলাদার তাঁর কক্ষে আসেন। কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করেছেন বলে জানান। এরপর তিনি পানি আনতে বাইরে যান। ফিরে এসে দেখেন, রাসেল অচেতন অবস্থায় পড়ে আছেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি দাবি করেন, এর আগেও রাসেল কয়েকবার তাঁর কক্ষে এসেছিলেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচি শেষে জেলা প্রশাসক, নেসকো ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১৩ মিনিট আগে
২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে শেরপুর পৌরসভার খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ট
১৯ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দুটি খাবার হোটেলে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এক নম্বর রেলক্রসিং এলাকার তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস্ হোটেলে এ অভিযান চালানো হয়।
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রফিকুল ইসলাম নামের এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগে ছাত্রদল নেতা জিহাদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে