
বগুড়ার শেরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার কানাইকান্দর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম মো. জামাল উদ্দিন (৪৮)। তিনি শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে শেরপুর পৌরসভার খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের মারধর এবং দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

বরিশাল বিএম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ছাত্রদলের কিছু নেতা-কর্মী ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) ও অশ্বিনীকুমার হল (ডিগ্রি) থেকে কয়েকজন ছাত্রশিবির কর্মীকে মারধর করে বের করে দিয়েছেন। ছাত্রদল দাবি করেছে, সাধারণ ছাত্ররা গুপ্তদের হল থেকে বিতাড়িত করেছে।
৬ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে জেলা ছাত্রদল প্রতীকী আদালতের রায়ের পর শেখ হাসিনা, নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে। কর্মসূচিতে আলোকচিত্র প্রদর্শনী, দোয়া, আলোচনা সভা ও বিচার দাবির বক্তব্য দেওয়া হয়।
১৫ মিনিট আগে
ঢাকার বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে রেজাউল করিম হৃদয় (৩৪) ও অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে
রাজবাড়ীতে রাবেয়া বিগ বাজারের সাবেক মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২ কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী নূর হোসেন মঙ্গলবার রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে লিটন পাল্টা বকেয়া টাকার দা
৩২ মিনিট আগে