
নীলফামারীর সৈয়দপুরে দুটি খাবার হোটেলে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এক নম্বর রেলক্রসিং এলাকার তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস্ হোটেলে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিনসহ সৈয়দপুর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোটেল দুটিতে পচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না এবং সংরক্ষণ করা হচ্ছিল। পরে সামস্ হোটেলের মালিক আলাউদ্দিনকে ১ লাখ ৫০ হাজার এবং তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক বখতিয়ার রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।’

ঢাকার বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে রেজাউল করিম হৃদয় (৩৪) ও অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
রাজবাড়ীতে রাবেয়া বিগ বাজারের সাবেক মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২ কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী নূর হোসেন মঙ্গলবার রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে লিটন পাল্টা বকেয়া টাকার দা
১০ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আর্থিক লেনদেন, বিবাহিত ও অছাত্রদের পদায়নের অভিযোগ তুলে ঝাড়ুমিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ওই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাধা
২১ মিনিট আগে
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি প্রকল্পে চাকরি করতেন ফারুক হোসেন নামের এক প্রকৌশলী। ২০১৩ সালে দুর্নীতির অভিযোগে তাঁর চাকরি চলে যায়। এরপর গড়ে তোলেন সংঘবদ্ধ চক্র। শুধু তা-ই নয়, নিজের চাকরি ফেরাতে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার পরিচয় দিয়ে চাপ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে।
২৫ মিনিট আগে