
পটুয়াখালীর গলাচিপার একটি আবাসিক মাদ্রাসায় মারা যাওয়া আট বছরের এক শিশুর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা ভিকটিমের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
এর আগে গতকাল শনিবার ভোরে মৃত অবস্থায় ওই শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নূরে মদিনা মডেল মহিলা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান।
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা বলেন, আজ বেলা ৩টার দিকে আট বছরের মৃত এক কন্যাশিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সুরতহাল প্রস্তুতকারক গলাচিপা থানা-পুলিশের উপপুলিশ পরির্দশক মো. আলতাফ হোসেন বলেন, ‘গতকাল শনিবার সকালে গলাচিপা হাসপাতাল থেকে মৃত এক শিশুর মরদেহ উদ্ধার করি। তারপর শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মাদ্রাসার এক শিক্ষক মাসুদুর রহমান পুলিশের কাছে দাবি করেন, শিশুটি সাপের কামড়ে মারা গেছে।
এর আগে গতকাল বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ জানান, গতকাল ভোররাত ৫টার দিকে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় ভিকটিমের সঙ্গে বাবা-মা ও স্বজন না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। তখন শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, শিশুটি রাতের খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। এরপর ভোররাতে শিশুটি নড়াচড়া না করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, গলাচিপা উপজেলা হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারের কল পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার দিন গতকাল ভুক্তভোগীর বাবার সঙ্গে একান্ত কথা বলেছি। তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।

খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহাগনগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হওয়ায় মাঝরাত থেকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে