
পটুয়াখালীর গলাচিপায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে একটি স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে গত মঙ্গলবার সকাল ১০টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন এসডিএফ পটুয়াখালী জেলার জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী।
কর্মশালায় এসডিএফ পটুয়াখালী জেলার বিভিন্ন গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মুক্তা পাশা। তিনি তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে কর্মশালায় উপস্থিত অতিথিদের কাছে গ্রামপর্যায়ে এসডিএফের কার্যক্রমের স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসান মাহমুদ, চিকিৎসা কর্মকর্তা ডা. তুষার আহমেদ, ডা. মো. নোমান পারভেজ, সিনিয়র স্টাফ নার্স পলি আক্তারসহ উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এসডিএফ পটুয়াখালী জেলার জেলা কর্মকর্তা (নির্মাণ ও পরিবেশ) মো. মহছিনুল ইসলাম, ৪ নম্বর চিকনিকান্দি ক্লাস্টার অফিসার মো. পারভেজ আকন এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের সিএফ (স্বাস্থ্য ও পুষ্টি) তুষার কান্তি শর্মা, চিকনিকান্দি ক্লাস্টার কমিউনিটি সোসাইটির নেতারাসহ বিভিন্ন গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যরা।
এসডিএফ পটুয়াখালী জেলার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের সভাপতি ডা. মো. মেজবাহ উদ্দিন তাঁর বক্তব্যে গ্রাম সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে গর্ভবতী নারী তথা নবাগত শিশু ও মায়ের পুষ্টির নিশ্চয়তা প্রদানের পরামর্শ দেন। পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর জন্য এসডিএফের কার্যক্রমের প্রশংসা করেন এবং সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় তিনি এসডিএফের গ্রাম সমিতির সদস্যদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। কর্মশালার সার্বিক সঞ্চালনা করেন ৪ নম্বর চিকনিকান্দি ক্লাস্টারের ক্লাস্টার কর্মকর্তা মো. পারভেজ আকন ও সিএফ (স্বাস্থ্য ও পুষ্টি) তুষার কান্তি শর্মা।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে