
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা পানির কনটেইনার ও জালের ফ্লুট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘণ্টা পর আজ সোমবার সকালে অপর একটি ট্রলার গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার কচিখালী থেকে তাঁদের উদ্ধার করে।
সমুদ্রে নিমজ্জিত ট্রলারমালিকের নাম খোকন হাওলাদার। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনে।
খোকন হাওলাদারের চাচা জুম্মান হাওলাদার জানান, গতকাল রোববার রাতে জেলেরা সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে ট্রলার নিয়ে কিনারে ফিরছিলেন। হঠাৎ একটি ডুবোচরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। সকালে সংবাদ পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওনা করে গেছে।
জুম্মান হাওলাদার আরও জানান, উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম তিনি জানতে পেরেছেন। বাকিদের নাম জানতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছেন, এটি নিশ্চিত করেছেন।
এদিকে আজও (সোমবার) সাগর উত্তাল রয়েছে। অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখানদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।’

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুর কবর হয়েছে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জে। তাঁর বাবা, ওই আসনের সংসদ সদস্যসহ এলাকাবাসী আজ শুক্রবার কবর জিয়ারতে যান। এ সময় ছোট্ট কবরটি ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মোনাজাতের মুহূর্তে কান্নার রোল পড়ে যায়, ভারী হয়ে আসে চারপাশ...
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সরকারি কর্মকর্তাদের বদলি-পদোন্নতি, নিয়োগ ও মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করতেন...
২২ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বগুড়ার কাহালু উপজেলায় রহস্যজনক আগুনে পুড়ে সোনিয়া খাতুন ও তাঁর মেয়ে মেহা মনির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর ঘর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে মেয়েও মারা যায়।
৩১ মিনিট আগে