
পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলাবাজারে চড়া দামে পেট্রল বিক্রির দায়ে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ২৭ লিটার তেল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন খন্দকার মার্কেটে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম কেশব রায় (২৭)। তিনি সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগারী এলাকার সুভাষ রায়ের ছেলে।
জানা গেছে, কেশব রায় তাঁর দোকানে অবৈধভাবে পেট্রল মজুত করে প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে পেট্রল বিক্রি করার বিষয়টি ক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধভাবে তেল মজুত ও সংরক্ষণ করার অপরাধে কেশব রায়কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাঁর দোকান থেকে ২৭ লিটার পেট্রল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, খোলাবাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে এই দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে