
রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে জাকির হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন কিশোর। আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে লালবাগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাপ্তবয়স্ক যুবক রাশেদ। এ ছাড়া বাকি তিনজন কিশোর।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর সূত্রাপুরের ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল চকবাজার, লালবাগ হয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা হয়। বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে একদল উচ্ছৃঙ্খল যুবক জাকির হোসেনের ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাকির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এই ঘটনায় জাকির হোসেনের বড় ভাই অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।
তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদ এবং অন্য ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরা নিয়ে নিহত জাকির হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁরা জাকিরকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে তিনি পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গতকাল ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান দাবি করেছিলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কুড়িগ্রামে পানি কমার সঙ্গে সঙ্গে ধরলা ও তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতি ও ফসলি জমি। নদীতীরে ফেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগও নদীগর্ভে চলে যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।
২ মিনিট আগে
পরিবারটি চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। এ দিকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ শিশুটিকে একা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর...
৯ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনসহ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
২৭ মিনিট আগে