পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্রামাণিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর উপজেলার ডেঙ্গার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার সাবের প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ডেঙ্গার ব্রিজ এলাকায় ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে তাঁর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত জখম হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পাওয়ার পরপরই সিরাজগঞ্জ জিআরপির সঙ্গে যোগাযোগ করা হয়। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ইতিমধ্যে চাটমোহরে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে ধামতী গ্রামের আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৯ মিনিট আগে
প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৭ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৭ ঘণ্টা আগে