
বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দিয়ে দলীয় লোককে পুনর্বাসন করার দিকে নজর দিচ্ছে। শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ ছাড়াও শিক্ষার সংস্কারে সব শ্রেণিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানান বক্তারা।
সেমিনারটিতে বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. ইলিয়াস মোল্লা, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
সেমিনারে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুর্ভাগ্যজনক অবস্থা—অতি রাজনীতিকরণ। পৃথিবীর কোনো দেশে এমন নেই। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে নেই। ছাত্ররাজনীতির নামে নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী ভারতেও নেই।’
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমাদের ধর্মীয় চেতনাবোধ, এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা-চেতনা-সংস্কৃতি, শিক্ষার ভেতরে থাকতে হবে।’ দেশের মানুষকে আবার ‘ধর্মহীন’ করার যে কোনো প্রয়াসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তিনি।
বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দলীয় লোককে পুনর্বাসন করার দিকে সরকারের নজর বেশি, দলকানা লোককে শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে, মেধার খবর কিছুই নাই।’ তিনি শিক্ষা খাতে ‘দলকানা নিয়োগ’ বন্ধ করার দাবি জানান।
শিক্ষায় কোরআন না থাকার কারণে সবাইকে জাহান্নামে যেতে হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নায়েবে আমির। তিনি বলেন, ‘যে শিক্ষা পড়ে জাহান্নামে যেতে হয়, সেই শিক্ষাকে বাংলাদেশ থেকে আমাদের উৎখাত করতে হবে।’ তিনি শিক্ষা জীবনের শুরু থেকে স্নাতকোত্তর পর্যন্ত ধর্মীয় শিক্ষক রাখার প্রস্তাব জানান।
বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত রাজনীতি শিক্ষকদের প্রধান সমস্যা বলে চিহ্নিত করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষকেরা যদি রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারেন, তাহলে তিনি প্রকৃত শিক্ষক হতে পারবেন না। কাজেই এই যে শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে বেরিয়ে আসা আমাদের কর্তব্য।’
‘কোটা না মেধার’ স্লোগান দিয়ে আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, উপাচার্য সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে বিপ্লবের যে প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটাই ব্যাহত হয়ে যাচ্ছে’—বলেন আমার দেশ সম্পাদক।
পরবর্তী প্রজন্মকে ধর্মীয় শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি অভিযোগ করেন, পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত আমাদের দেশে ইসলামের ইতিহাস জানানোর খুব একটা চেষ্টা করা হয়নি। এই ব্যর্থতা দীর্ঘদিনের ব্যর্থতা।’

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় আটকে পড়া বান্দরবানের ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের
৪০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
১ ঘণ্টা আগে
শুক্রবার দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একইদিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন।
১ ঘণ্টা আগে
নিজের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। জনগণ নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ এনে দেবে না। আমরা আপনাদের পাশে দাঁড়াতে ও সহযোগিতা করতে পারি। তবে নিজের অধিকার আদায়ে জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
১ ঘণ্টা আগে