
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
নিহত মারজানার স্বামী হাসান জানান, প্রতিদিনের মতো আজ সকাল থেকে রোলার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন তিনি। একপর্যায়ে গলায় প্যাঁচানো ওড়না মেশিনের সঙ্গে লেগে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭ মিনিট আগে
জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য সুজিত চন্দ্র ও তাপস চন্দ্র ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
৪০ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে