
পাবনা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সরকারি চাকরিতে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ‘পাবনার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন।
জুলাই ঐক্য পরিষদ পাবনার সদস্য আবদুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমামুর রহমান, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম-আহ্বায়ক নুর হোসেন শিমুল, পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী আবদুল্লাহ কবির তন্ময় এবং সাংবাদিক মোবারক হোসেন বিশ্বাস প্রমুখ।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমামুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, খালেদ হোসেন পরাগ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পাবনার ব্যবসায়ী সমাজকে অনৈতিক চাপ প্রয়োগ, চাঁদাবাজি ও ব্ল্যাকমেল করে আসছেন।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলাকারী এবং হত্যা মামলার আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলা হয়।
স্মারকলিপিতে বলা হয়, খালেদ হোসেন গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিয়মিত হুমকি দিতেন। একই সঙ্গে বিভিন্ন বেকার যুবককে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দিলালপুর এলাকার মো. আবদুল নাহিদ মিয়া মিথুন নামের এক সহযোগীর মাধ্যমে পরাগ চাঁদাবাজি করতেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন আলোকচিত্রীর এসব অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে বিএনপি ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক সমাজের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অবিলম্বে খালেদ হোসেন পরাগ ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালেদ হোসেন পরাগ বলেন, ‘যেসব অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে, সেগুলোর কোনো ধরনের সত্যতা নাই। পুরোটাই ভুয়া আর মিথ্যা। কোথায় কার কাছে কবে কত টাকা চাঁদাবাজি করছি, কোথায় কার জমি দখল করেছি, তাঁরা দেখাক। তাঁরা আমার বিরুদ্ধে একটা অভিযোগেরও প্রমাণ দিতে পারবে না। মূলত বালিশ কাণ্ডের দুর্নীতির বিষয়টি আমি সামনে তুলে আনছি। তাঁরা বিভিন্ন সময়ে আমাকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছে, আমি পাত্তা দিই নাই। কোনোভাবে আমাকে বাগে আনতে না পেরে তাঁরা আমার পেছনে ষড়যন্ত্রে নেমেছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, গত ১৭ বছর নিয়মিত বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়েছি। এ সময়ে অসংখ্য রাত নির্ঘুম কাটাতে হয়েছে। অনেক সময় রাত দেড়টার দিকে শুভাকাঙ্ক্ষীরা আমাকে টেলিভিশন চ্যানেল থেকে বাসায় পৌঁছে দিয়েছেন। ডিজিএফআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর
২৭ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনার ভয়াবহ ভাঙনে জিয়নপুর ইউনিয়নের বড় লাউতারা ও ছনপাড়া গ্রামের অন্তত ১০ থেকে ১২টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সড়ক, মসজিদ ও মাদ্রাসাও হুমকিতে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর ও নদীতে ডুবে দুজন এবং সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে যায়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় বাসের প্রায় ৪০ যাত্রী প্রাণে বাঁচেন।
১ ঘণ্টা আগে