
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাসে থাকা প্রায় ৪০ যাত্রী প্রাণে বেঁচে যান।
আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা-পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে।
জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী দশমিনা এক্সপ্রেস নামের বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় বাসটির পেছনের অংশ পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায় এবং সামনের অংশ ভেসে থাকে।
যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা বাসটির জানালা ভেঙে অনেক যাত্রীকে টেনে বের করেন। কয়েকজন যাত্রী নিজেরাও বেরিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ঘটনাস্থলে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে তাঁদের তৎপরতায় সবাই প্রাণে বাঁচলেও অন্তত ২০ জন যাত্রী আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক হাসান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে দশমিনা পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সে সময় বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটি ওপরে তুলতে কিছু সময় লাগবে বলেও তিনি জানান।
ভাঙ্গা ফায়ার স্টেশনের ম্যানেজার আবু জাফর জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কেউ প্রাণ না হারালেও ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে