
বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশটির আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ-সংক্রান্ত কার্যক্রম চলমান। প্রয়োজনীয় তথ্য সংযুক্ত আরব আমিরাতকে সরবরাহ করা হয়েছে এবং দ্রুত বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে বলে সরকার আশা করছে।
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ের আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। পরে ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়।
এরপর ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে বাংলাদেশ সরকার আবেদন পাঠায়। এর প্রায় এক মাস পর বেনজীরকে ফেরত দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়ে আরও কিছু তথ্য ও আইনি ব্যাখ্যা চেয়ে বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। এই নথি আদান-প্রদানের মধ্যেই বেনজীর জামিনে মুক্তি পেয়েছেন বলে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলো।
এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আরব আমিরাতের আইন অনুযায়ী তিনি আদালত থেকে জামিন পেয়ে থাকতে পারেন। তবে তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল। আমরা সেগুলো সরবরাহ করেছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি, তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে। তবে বেনজীরের মুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।’
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহদাত হোসাইন এ ব্যাপারে জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি দেখেছেন। এ বিষয়ে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছেও বেনজীরের মুক্তি পাওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য নেই।

দুদককে নিয়ে নানা ধরনের সমালোচনা ও দুর্নাম রয়েছে। আমরা চাই সেই ভাবমূর্তি পরিবর্তন করতে। ইমেজ সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব ও মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করব...
১৯ মিনিট আগে
ভোক্তাপর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে বেসরকারি খাতে ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা এত দিন ছিল ১ হাজার ৫২৮ টাকা...
৩৪ মিনিট আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে সরানোর পর জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আপাতত বিপিসি সামলানোর ভার দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
ভাঙন রোধ ও সেতুকে ভাঙনের কবল থেকে বাঁচাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু কর্তৃপক্ষের মহাপরিচা
১ ঘণ্টা আগে