
একজন মুমিনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নবীদের আদর্শ অনুসরণ করা দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম চাবিকাঠি। তাই নবীদের জীবন থেকে পাওয়া এমন পাঁচটি অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করা যাক, যা মুমিনের জীবনে প্রেরণার আলো ছড়াবে।
১. আদম (আ.)-এর তওবা
তওবা একজন বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য সব সময় খোলা। পবিত্র কোরআনে এসেছে, ‘অতঃপর আদম তাঁর রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন। তখন আল্লাহ তাঁর তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা বাকারা: ৩৭)
২. নুহ (আ.)-এর সত্যের দাওয়াত
মানুষ সত্য গ্রহণ করুক বা না করুক, দাওয়াতের দায়িত্ব পালন করে যেতে হবে অবিচলভাবে। দ্বীনের পথে যেকোনো প্রতিকূলতায় ধৈর্য ধারণ করাই ইমানদারের আসল পরিচয়। পবিত্র কোরআনে এসেছে, ‘আমি তো নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম এবং সে তাদের মধ্যে পঞ্চাশ কম হাজার বছর অবস্থান করেছিল। অতঃপর প্লাবন তাদের গ্রাস করে। কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী।’ (সুরা আনকাবুত: ১৪)
৩. ইবরাহিম (আ.)-এর ত্যাগ
আল্লাহর সন্তুষ্টি ও হুকুম পালনের জন্য বান্দা যা কিছু ত্যাগ করে, মহান আল্লাহ তাকে তার চেয়ে উত্তম প্রতিদান দান করেন। পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-কে সম্বোধন করে এসেছে, ‘তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি।’ (সুরা সাফফাত: ১০৫)
৪. ইয়াকুব (আ.)-এর তাওয়াক্কুল
মুমিন কখনো আশাহত হন না। চরম বিপদেও সবর ও তাওয়াক্কুলই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। ইয়াকুব (আ.) তাঁর সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজখবর নাও। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়ো না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’ (সুরা ইউসুফ: ৮৭)
৫. আইয়ুব (আ.)-এর ধৈর্য
শারীরিক অসুস্থতা, দুঃখ-কষ্ট কিংবা যেকোনো সংকটে সরাসরি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে। বিপদের সময় আইয়ুব (আ.) বিচলিত না হয়ে দোয়া করেছিলেন, ‘নিশ্চয়ই আমাকে দুঃখ-কষ্ট স্পর্শ করেছে, আর আপনিই তো সর্বাধিক দয়ালু।’ (সুরা আম্বিয়া: ৮৩)

রাসুলুল্লাহ (সা.)-এর সৌন্দর্য ও লাবণ্যের বর্ণনা মানব ইতিহাসের এক অতুলনীয় অধ্যায়। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে সৌন্দর্যের অনুপম পূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন। সাধারণ কবি-সাহিত্যিকেরা রূপের উপমা দিতে গিয়ে পূর্ণিমার চাঁদের কথা বলেন....
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে
দেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশ’। একই সঙ্গে প্রতিটি মাদ্রাসায় অবিলম্বে ‘ছাত্রছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও তা সক্রিয় করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে
মানবসমাজ যুগে যুগে একজন যোগ্য নেতা ও নিখুঁত চরিত্রের সন্ধান করেছে, যাঁর দেখানো পথে ব্যক্তি ও সমাজের মুক্তি মিলবে। ইতিহাসে বহু দার্শনিক, রাজা ও ধর্মপ্রচারক এসেছেন; কিন্তু তাঁদের জীবন কি সর্বযুগের মানুষের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পেরেছে? এই প্রশ্নের বস্তুনিষ্ঠ উত্তর দিয়েছেন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ...
১ দিন আগে