
পাবনার সাঁথিয়ায় জুলহক (২৪) নামের এক যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে খানমাহমুদপুর মাঠের মধ্যে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার স্বরপ গ্রামে এ ঘটনা ঘটে। জুলহক উপজেলার স্বরপ গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার সময় জুলহক স্বরপ এলাকায় রাস্তার ওপর ওঠা মাত্রই ইজিবাইকে তিন-চারজন দুর্বৃত্ত তুলে নেয়। একপর্যায়ে জুলহকের চোখ বেঁধে খানমাহমুদপুর মাঠের মধ্যে নিয়ে মারধর করে ডান পা ভেঙে দেয়।
এ সময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা জুলহকের কাছে থাকা ৯৫ হাজার টাকা ছিনিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত জুলহককে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত জুলহকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে জুলহেকের ভাই বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ চার-পাঁচ অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামি করে সাঁথিয়া থানায় অভিযোগ দিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
১৫ মিনিট আগে
আমি নিজ কাজ শেষ করে দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এসময় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পরে থাকতে দেখি। অনেক মানুষ তাকে ঘিরে ছিল। কেউ তাঁকে ধরছিল না। এরপর স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারি তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে
২১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৯ হাজার টাকার জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর দশমিনা মাছ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে