পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা যুবদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্যসচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় জাবেদ আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাবেদের স্থায়ী ঠিকানা বনানী। তবে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকতেন। গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ...
১১ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগ থেকে নিখোঁজের আট দিন পর ১১ বছর বয়সী এক শিশুকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল সোমবার সকালে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
১৪ মিনিট আগে