
পাবনার ঈশ্বরদী উপজেলায় চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ। তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্টের (সুরক্ষাব্যূহ) অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করেছে প্রকল্প সংস্থা। পরীক্ষায় নকশা অনুযায়ী কনটেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম একটি বেসরকারি বার্তা সংস্থার মাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকালে নকশা অনুযায়ী কনটেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ বাড়ানো হয় এবং এর জন্য ব্যবহৃত হয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্প্রেশার। এ সময় এই অবকাঠামোর দৃঢ়তা ও অভেদ্যতার পরীক্ষা করা হয়। এর লক্ষ্য হলো, কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কনটেইনমেন্টের ভেতরে চাপ বাড়লে তা কতটুকু সহ্য করতে সক্ষম। পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ, কোনো কাল্পনিক বিপর্যয় ঘটলে কনটেইনমেন্টই হচ্ছে শেষ সুরক্ষাব্যূহ।
কনটেইনমেন্ট মূলত একটি অতি সুদৃঢ় কাঠামো, যা নির্মাণে ব্যবহৃত হয় প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট এবং এর ভেতরের দেয়ালে থাকে একটি শক্ত ইস্পাতের আবরণ। এটির নকশা এমনভাবে করা হয়, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ রিঅ্যাক্টর কমপার্টমেন্টের বাইরে বের হতে না পারে। সমস্ত তেজস্ক্রিয় পদার্থ এই কনটেইনমেন্টের ভেতরেই আবদ্ধ ও সুরক্ষিত অবস্থায় থাকতে পারে। বাহ্যিক বড় কোনো আঘাত ও বিপর্যয় রোধ করতে সক্ষম এই কনটেইনমেন্ট বা সুরক্ষাব্যূহ।
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগির কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। উদাহরণস্বরূপ, কুল্যান্ট সার্কিটকে নকশা অনুযায়ী নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা এবং বাষ্প উৎপাদন। অন্যান্য নিরাপত্তা প্যারামিটার চূড়ান্তভাবে পরীক্ষা করা হবে, যেমন—সক্রিয় অবস্থায় বাষ্প নির্গমনকারী ডিভাইসের নিরাপত্তা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে, যা সম্পূর্ণ পূর্বনির্ধারিত। এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। রোসাটম নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, তাই সংস্থাটির মূল লক্ষ্য হলো, সব নিরাপত্তা চাহিদা পূরণ করা।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপিত হয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের প্রকৌশল বিভাগ জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আরও খবর পড়ুন:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট
৩ মিনিট আগে
শিক্ষার্থীরা জানায়, কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে অবহিত করার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি।
১১ মিনিট আগে
ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডসহ দুজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আদালতে ৯ আসামির উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির
১৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে