
পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে ‘নিশিরাতের অবৈধ কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তা স্থগিতের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকারে করে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

পাবনার ঈশ্বরদীতে মাথা ও বুকে সাদা কাপড় জড়িয়ে শটগান হাতে এক যুবকের প্রকাশ্য চলাচলের ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাকে আটক করে হেফাজতে রেখেছে। অস্ত্রের লাইসেন্স যাচাই চলছে। ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভও হয়েছে।