Ajker Patrika

মোবাইল থেকে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মোবাইল থেকে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর আপন ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে শহরের ফাতেমোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম নওশাদ আলিম পাপ্পু (২৭)। তিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল আশরাফীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি বেশ কিছুদিন ধরে তার এক সহপাঠী ছাত্রের মোবাইল ফোনের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে পাপ্পুসহ পরিবারের সদস্যরা ওই ছাত্রের পরিবারকে মোবাইল ফোন থেকে ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে সহপাঠী ছাত্রের বড় ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাপ্পুর বাবা জানান, বিষয়টি নিয়ে এলাকার লোকজন মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এর আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর ছেলেকে কুপিয়ে আহত করে। এতে তাঁর ছেলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত